গোবিন্দগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনকে কারাদণ্ড

গাইবান্ধা প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
গোবিন্দগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনকে কারাদণ্ড ছবি:
গোবিন্দগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনকে কারাদণ্ড ছবি:



‎গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে তিনজন মাদকসেবনকারীকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে।

‎রবিবার (৫ এপ্রিল) গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কুটিয়াবাড়ী এলাকার সাবু মন্ডল (৩০), সোহেল রানা (২৫) ও এমদাদুল হক (৪০)-কে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।

‎পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), গোবিন্দগঞ্জ-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

‎অভিযান চলাকালে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিডি (উপ-পরিচালক) শরিফুল ইসলাম।
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত