আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আওয়ামী লীগ দ্বারা মিথ্যা মামলায় কারা নির্যাতিত বগুড়ার আদমদীঘি ও সান্তহার পৌরসভার বিএনপি এবং সহযোগী সংগঠনের ২১৭ জন নেতাকর্মীকে সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা দেওয়া হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার সান্তাহার ফারিস্তা কমিউনিটি সেন্টার এন্ড পার্কে এই গণ সংবধনার আয়োজন করেন বগুড়া জেলা সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন।
সংবর্ধনা অনুষ্ঠানে মাহফুজুল হক টিকনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক আবু মোতালেবের সঞ্চালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মুত্তাকিন তালুকদার, গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী দুলাল, শফিকুল ইসলাম খান লিখন, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্ট, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান মিঠু, সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুনুর রশিদ মামুন, কুন্দগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মজনু তালুকদার, চাঁপাপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক এমদাদুল হক সাঈম, সান্তাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দীন, সাবেক জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ফাহিম হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিন, ছাত্রদলের সাবেক সভাপতি মহিবুল ইসলাম শাকিব, পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন প্রমুখ।
পরে প্রধান অতিথি এমপি আব্দুল মহিত তালুকদার আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর সভার বিএনপির, যুবদল ও ছাত্রদলের ২১৭জন কারা নির্যাতিত নেতাকর্মীকে ফুলের মালা দিয়ে গণ সংবর্ধনা প্রদাণ করেন।