মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান তালুকদার জিকো ও আদমদীঘি উপজেলা যুবদলের আহবায়ক সাবেক ছাত্রনেতা মিনহাজুল ইসলাম মিনহাজ এর নেতৃত্বে আদমদীঘি উপজেলার ১নং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ৭টি পূজামন্ডব পরিদর্শন করা হয়েছে। দুর্গাপুজা পরিদর্শন কালে প্রতিটি পুজামন্ডবে আর্থিক অনুদান প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন জীবন, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সরফরাজ আলী, সান্তাহার পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজন, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছ হোসেন, সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহবায়ক এস কর্মকার সৌরভ, সান্তাহার ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্বাস উদ্দিন মধু, যুগ্ম আহবায়ক আবুল বাশার, আদমদীঘি উপজেলা যুবদলের সদস্য মিলন হোসেন, কুন্দগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক চকলেট, স্বেচ্ছাসেবক দল নেতা গোলাম রব্বানী, নশরতপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন যুবদলের আহবায়ক তামিম হোসেন, যুবদল নেতা রুবেল হোসেন, নীরব, সুজন, রুবেল, শামীম, পিয়াল সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।