মহেশপুরে কুড়ালের আঘাতে জামাই নিহত, অভিযুক্ত শ্বশুর গ্রেপ্তার

নিউজ ডেক্ম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মহেশপুরে কুড়ালের আঘাতে জামাই নিহত, অভিযুক্ত শ্বশুর গ্রেপ্তার ছবি:
মহেশপুরে কুড়ালের আঘাতে জামাই নিহত, অভিযুক্ত শ্বশুর গ্রেপ্তার ছবি:

 

ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জেরে জামাইকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালও উদ্ধার করা হয়েছে।

নিহত গোলাম রহমান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হুদা নাইড়ি পাড়ার কারী গোলামের ছেলে। অভিযুক্ত তরিকুল ইসলাম মহেশপুর উপজেলার বলিভদ্রপুর গ্রামের মৃত গাজী রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন গোলাম রহমান। বেশ কিছুদিন ধরে শ্বশুর তরিকুল ইসলামের সঙ্গে তাঁর মনোমালিন্য চলছিল। এর জের ধরে মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে তরিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ধারালো কুড়াল দিয়ে গোলাম রহমানকে এলোপাতাড়ি আঘাত করেন।

এতে গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

ভোরে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে সকাল ৬টা ৫০ মিনিটের দিকে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালটিও উদ্ধার করা হয়। নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, ঘটনার পর অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্তের পর এ বিষয়ে জানানো যাবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত