প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় রেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সম্প্রতি বগুড়ায় ট্রেন দুর্ঘটনার পর শনিবার দিবাগত মধ্যরাতে কুমিল্লায় ট্রেন দুর্ঘটনার নেপথ্য কারণ অবিলম্বে খুঁজে বের করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে তিনি দুর্ঘটনার ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিকবার কথা বলেছেন। আহতদের সুচিকিৎসার নিশ্চিত করতেও সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ট্রেন-বাস সংঘর্ষে তদন্ত করে প্রতিটি ঘটনায় সংশ্লিষ্টদের ব্যর্থতার জন্য দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বাসসকে এ কথা জানিয়েছেন। উল্লেখ্য, কুমিল্লায় রেল দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে ইতোমধ্যেই তিনটি কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ দুটি তদন্ত কমিটি গঠন করেছে, অপর কমিটি গঠন করেছে কুমিল্লা জেলা প্রশাসন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিটি তদন্ত কমিটিকে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। দায়িত্বে অবহেলার জন্য ইতোমধ্যেই কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে আরো ব্যবস্থা নেওয়া হবে।...
চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রামট্রাকের ধাক্কায় নিহত উপজেলা যুবদলের আহবায়ক চট্টগ্রামের কামাল উদ্দিনের জানাযা শেষে দাফন করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ)...
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে অবৈধ ভাবে পাটক্রয় কেন্দ্রের জমির মাটি কাটার অভিযোগে হাসান আলী (৪৮) নামে এক ব্যক্তিকে ৫০...
গাজীপুরের শ্রীপুর উপজেলায় সিজার অপারেশনের পর এক প্রসূতির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মাওনা চৌরাস্তা এলাকার ওই বেসরকারি...
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের সময় হাতেনাতে চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে...
প্রধানমন্ত্রী 'ফ্যামিলি কার্ড' কর্মসুচির উদ্বোধন করবেন কাল
অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সরকার। আগামীকাল রাজধানীর বনানীস্থ টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন)...
স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারী ক্ষমতায়নের যে ভিত্তি স্থাপন করেছিলেন, সেটিকে আরও শক্তিশালী...
নওগাঁয় বিভিন্ন ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেনের জন্য হুমড়ি খেয়ে পড়ছেন
নওগাঁয় বিভিন্ন ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেনের জন্য হুমড়ি খেয়ে পড়ছেন মোটরসাইকেল আরোহীরা। অতিরিক্ত জ্বালানির চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন...
ফরিদপুরে হতদরিদ্র, ছিন্নমূল ও রিক্সা-ভ্যান চালকদের নিয়ে যুবদল নেতার গন ইফতার আয়োজন
ফরিদপুর শহরের হতদরিদ্র, ছিন্নমূল ও রিকশা-ভ্যান চালকদের নিয়ে গন ইফতারের আয়োজন করেছে ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি ও সাবেক উপজেলা...
নওগাঁয় চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
নওগাঁয় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ নওগাঁ প্রতিনিধিনওগাঁয় নওগাঁর মান্দায় চোর সন্দেহে রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে...