আদমদীঘিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আদমদীঘিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ছবি:
আদমদীঘিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ছবি:


 "উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।  সোমবার (৬ জুলাই) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা পরিষদ চত্বর থেকে এক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বৃক্ষরোপন ও বৃক্ষের চারা বিতরণের পর উপজেলা সভাকক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়।

 

আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ বেনজির আহম্মেদ, কৃষি অফিসার রবিউল ইসলাম, সিনিয়র মৎস্য অফিসার নাহিদ হোসেন, প্রকৌশলী রিপন কুমার সাহা, পল্লী উন্নয়ন অফিসার জাহিদুল আনোয়ার, থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা, বিআরডিবি চেয়ারম্যান বিএনপি নেতা মোমিনুর রশিদ তালুকদার মীম, বিআরডি অফিসের পরিদর্শক আবু সাইদ, আকরাম হোসেন প্রমুখ। 

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত