আদমদীঘিতে শিক্ষার্থীদের ওসি'র মত বিনিময়

  সচেতন ও মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে বগুড়ার আদমদীঘি থানার উদ্যোগে বগুড়ার আদমদীঘি উপজেলার  ছাতিয়ানগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে এক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল  (২৮ জুন) সকালে  বিদ্যালয় ক্লাশ রুমে  অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া  শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বাল্যবিবাহ, আত্মহত্যা, মাদকাসক্তি, অপহরণ, ইভটিজিং এবং মোবাইল ফোনের অপব্যবহার সহ বিভিন্ন সামাজিক ও আইনগত বিষয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে শিক্ষার্থীদের।  ওসি কামরুজ্জামান মিয়া আরো বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের।    ভবিষ্যৎ ।  নিজেদের নিরাপদ রাখা, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা এবং অন্যায়ের বিরুদ্ধে সচেতন থাকাই একজন দায়িত্বশীল নাগরিকের পরিচয়।” তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, পারিবারিক বন্ধন, সামাজিক দায়িত্ববোধ এবং আইন সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে যেকোনো সমস্যায় ভয় না পেয়ে শিক্ষক, অভিভাবক কিংবা পুলিশের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং আদমদীঘি থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা এ ধরনের সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত...

আদমদীঘি উপজেলা যুবদলের সাথে জেলা যুবদলের মতবিনিময়

আদমদীঘি উপজেলা যুবদলের সাথে জেলা যুবদলের মতবিনিময়

আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা

আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা

নওগাঁয় বিভিন্ন ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেনের জন্য হুমড়ি খেয়ে পড়ছেন

নওগাঁয় বিভিন্ন ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেনের জন্য হুমড়ি খেয়ে পড়ছেন

নওগাঁয় চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ

নওগাঁয় চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ