দুপচাঁচিয়া সদর ইউনিয়ন পরিষদে ২০২৬-২৭অর্থ বছর উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গত ২৪মে রবিবার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ১কোটি ১৬লাখ ১০হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন । বাজেটে আয় ধরা হয়েছে ১কোটি ১৬লাখ ১০হাজার টাকা ও ব্যয় ধরা হয়েছে ১কোটি ১৫লাখ ৫৪হাজার টাকা এবং উদ্বৃত্ত ৫৬০০০হাজার টাকা। এ উপলক্ষে এক আলোচনা সভা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে ও সচিব গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি তৌহিদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল বাছেদ খন্দকার, ইউপি সদস্য মোঃ ফিরোজ আহমেদ ও আব্দুর রাজ্জাক। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও মহিলা সদস্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বগুড়ার সান্তাহার ইউনিয়ন পরিষদের ২ কোটি ৬৮ লাখ ৪৩ হাজার ২৬১ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরে ইউনিয়ন...
নওগাঁর রাণীনগরে গ্রামীণ জনপদের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে হেরিং বোন বন্ড (এইচবিবি)’ প্রকল্পের আওতায় দুটি গুরুত্বপূর্ণ রাস্তার নির্মাণ কাজের শুভ...
রাণীনগরে ইরি-বোরো ধান কাটা-মাড়াই পুরোদমে শুরু হতেই বাজারে ধানের দামে বড় ধরনের ধস নেমেছে। সপ্তাহের ব্যবধানে মণপ্রতি ধানের দাম...
গাইবান্ধা জেলায় চলমান তেলের সংকটের কারণে সাধারণ জনগণের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত...
শ্রীপুরে শপিংমল-বিপণি বিতানে ঈদের কেনাকাটায় উপচেপড়া ভিড়
আসন্ন ঈদুল ফিতরকে উপলক্ষ করে গাজীপুর-এর শ্রীপুরে বিভিন্ন শপিংমল ও বিপণি বিতানে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা যাচ্ছে। কর্মব্যস্ত মানুষরা সাপ্তাহিক...
আদমদীঘি উপজেলা যুবদলের ঈদ সামগ্রী বিতরণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ার আদমদীঘিতে সাধারণ মানুষে মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১...
নওগাঁয় বিভিন্ন ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেনের জন্য হুমড়ি খেয়ে পড়ছেন
নওগাঁয় বিভিন্ন ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেনের জন্য হুমড়ি খেয়ে পড়ছেন মোটরসাইকেল আরোহীরা। অতিরিক্ত জ্বালানির চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন...
নওগাঁয় চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
নওগাঁয় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ নওগাঁ প্রতিনিধিনওগাঁয় নওগাঁর মান্দায় চোর সন্দেহে রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে...