সান্তাহার ইউনিয়ন পরিষদের আড়াই কোটি টাকার বাজেট ঘোষণা

আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সান্তাহার ইউনিয়ন পরিষদের আড়াই কোটি টাকার বাজেট ঘোষণা ছবি:
সান্তাহার ইউনিয়ন পরিষদের আড়াই কোটি টাকার বাজেট ঘোষণা ছবি:


বগুড়ার সান্তাহার ইউনিয়ন পরিষদের ২ কোটি ৬৮ লাখ ৪৩ হাজার ২৬১ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২০২৬-২৭ অর্থ বছরের এই বাজেট ঘোষণা করেন ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দিন।

উন্মুক্ত এই বাজেটে রাজস্ব খাতে ১৭ লাখ ২ হাজার ৪৩৫ টাকা এবং উন্নয়ন অনুদান খাতে ২ কোটি ৫১ লাখ ৪০ হাজার ৮২৬ টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ওয়ার্ড পর্যায়ে সভার মাধ্যমে প্রাপ্ত তথ্যানুযায়ী নারীর ক্ষমতায়ন, রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, ভৌত অবকাঠামোর উন্নয়নে এই বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে।


বাজেট অধীবেশনে বক্তব্য রাখেন ইউপির প্রশাসনিক কর্মকর্তা আবু হাসান রবিন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মিলন হোসেন, হিসাব সহকারী মিজানুর রহমান, ইউপি সদস্য রফিকুল ইসলাম জোয়ারদার রঞ্জু, ফেরদৌস, শাহিন, সাইদুল, নান্দু, সমাজ খান, শামীম, সংরক্ষিত নারী সদস্য লুৎফুন নেছা, পিংকি ও স্বপ্না প্রমূখ।

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত