প্রকাশ :: ... | ... | ...

গোবিন্দগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনকে কারাদণ্ড


সংযুক্ত ছবি

গোবিন্দগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনকে কারাদণ্ড

‎ ‎গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে তিনজন মাদকসেবনকারীকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে। ‎রবিবার (৫ এপ্রিল) গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কুটিয়াবাড়ী এলাকার সাবু মন্ডল (৩০), সোহেল রানা (২৫) ও এমদাদুল হক (৪০)-কে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। ‎পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), গোবিন্দগঞ্জ-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। ‎অভিযান চলাকালে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিডি (উপ-পরিচালক) শরিফুল ইসলাম। ‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।