ফরিদপুরে হতদরিদ্র, ছিন্নমূল ও রিক্সা-ভ্যান চালকদের নিয়ে যুবদল নেতার গন ইফতার আয়োজন

ফরিদপুর প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ফরিদপুরে হতদরিদ্র, ছিন্নমূল ও রিক্সা-ভ্যান চালকদের নিয়ে যুবদল নেতার গন ইফতার আয়োজন ছবি:
ফরিদপুরে হতদরিদ্র, ছিন্নমূল ও রিক্সা-ভ্যান চালকদের নিয়ে যুবদল নেতার গন ইফতার আয়োজন ছবি:

 


ফরিদপুর শহরের হতদরিদ্র, ছিন্নমূল ও রিকশা-ভ্যান চালকদের নিয়ে গন ইফতারের আয়োজন করেছে ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ। বৃহস্পতিবার বিকেলে শহরের সরকারী রাজেন্দ্র কলেজ মাঠে এ গন ইফতারের আয়োজন করা হয়। আয়োজকদের দাবী অনুযায়ী প্রায় ২ হাজার মানুষ এতে অংশ নেন।
ইফতার পূর্বে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত আলোচনায় যুবদল নেতা বেনজির আহমেদ তাবরিজ সকলের কাছে দোয়া কামনা করে বলেন, সবসময় সুখে-দুঃখে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। এসময় তিনি ফরিদপুর পৌরবাসীর খেদমত করার জন্য সকলের দোয়া চান। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ফরিদপুর-৩ আসনের সাবেক এমপি চৌধুরী কামাল ইবনে ইউসুফের রুহের মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ময়েজ মঞ্জিলের পেশ ইমাম মাওলানা কবির আহমেদ।
ইফতার শেষে নিজ দায়িত্বে কর্মীদের নিয়ে মাঠ পরিস্কার করেন যুবদল নেতা তাবরীজ। 

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত