সান্তাহার শহর প্রেসক্লাবে জিললুর পুনরায় সভাপতি, সম্পাদক সোহাগ

ডিডিসি নিউজ ডেক্স
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সান্তাহার শহর প্রেসক্লাবে জিললুর পুনরায় সভাপতি, সম্পাদক সোহাগ ছবি:
সান্তাহার শহর প্রেসক্লাবে জিললুর পুনরায় সভাপতি, সম্পাদক সোহাগ ছবি:


বগুড়ার আদমদীঘির সান্তাহার শহর প্রেসক্লাবের ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের মাইক্রোস্ট্যান্ডে ক্লাবের অস্থায়ি কার্যালয়ে বাৎসরিক আলোচনা সভায় সর্বসম্মতিতে দুই বছর মেয়াদী কমিটিতে দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি জিললুর রহমানকে পুনরায় সভাপতি ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি আমিনুল ইসলাম সোহাগকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্টু।


কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ সভাপতি আমিনুল ইসলাম (ভোরের আকাশ), যুগ্ম সম্পাদক ফিরোজ হোসেন (মানবজমিন), সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু (কালের কণ্ঠ), দপ্তর সম্পাদক এরশাদ আলী ছানোয়ার (কালবেলা), অর্থ সম্পাদক শফির উদ্দিন (স্বদেশ প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক আতোয়ার হোসেন (দৈনিক সময়ের কাগজ), সদস্য হুমায়ুন আহমেদ (বিশ্ব মানচিত্র), সামিদুল ইসলাম (বাংলাদেশ সময়) ও সম্মানিত সদস্য নাজমুল হক ইমন (সান্তাহার ডটকম)।


নতুন কমিটি ঘোষণাকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজল হক টিকন, সান্তাহার ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মুকুল, ইকবাল হোসেন, তাজ উদ্দীন, তুহিন, মানিক, রাজু, রেলওয়ে অবসরপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া ও সাবেক ইউপি সদস্য শিপলু প্রমুখ। 


 


 

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত