গাজীপুরের শ্রীপুর উপজেলায় সিজার অপারেশনের পর এক প্রসূতির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মাওনা চৌরাস্তা এলাকার ওই বেসরকারি হাসপাতালটি প্রশাসন সিলগালা করেছে উপজেলা প্রশাসন।
মৃত প্রসূতির নাম রুমা আক্তার (২৬)। তিনি শ্রীপুর পৌর এলাকার ৬ নং ওয়ার্ড উজলাব গ্রামের মানিক মিয়ার স্ত্রী।
জানা যায়, শনিবার রাতে রুমা আক্তার প্রসব ব্যথা শুরু হলে তাকে মাওনা চৌরাস্তায় লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সকালে ১০টার দিকে তাকে সিজার অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং দুপুর প্রায় ১টার দিকে অপারেশন শেষে তাকে বের করা হয়।
পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ ভোর প্রায় ৪টার দিকে তাকে ঢাকার উত্তরা এলাকায় হাইকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক জানান,প্রায় দুই ঘণ্টা আগেই লুঙ্গি মারা গেছেন।
এই খবরে ওই রুগীর স্বজনেরা উত্তেজিত হয়ে লাইফ কেয়ার হাসপাতালে ভাঙচুর চালায়। পরে শ্রীপুর সহকারী কমিশনার (ভূমি) সাইদুর রহমান ও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাইদুর রহমানের নেতৃত্বে একটি দল ওই হাসপাতালটি পরিদর্শন করে সাময়িকভাবে সিলগালা করে দেন।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। নিহত প্রসূতির স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন।