গাইবান্ধা পৌরসভার ঘাঘট লেক পরিষ্কার অভিযানে বিভিন্ন সংস্থার যৌথ উদ্যোগ

গাইবান্ধা প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
গাইবান্ধা পৌরসভার ঘাঘট লেক পরিষ্কার অভিযানে  বিভিন্ন সংস্থার যৌথ উদ্যোগ ছবি:
গাইবান্ধা পৌরসভার ঘাঘট লেক পরিষ্কার অভিযানে বিভিন্ন সংস্থার যৌথ উদ্যোগ ছবি:



‎গাইবান্ধা সদর উপজেলার ঘাঘট লেকের কচুরিপানা অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় সদর ভূমি অফিসের সামনে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

‎জেলা প্রশাসন, গাইবান্ধা আয়োজিত এবং গাইবান্ধা পৌরসভাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতায় এই অভিযান শুরু হয়। অনুষ্ঠানে গণ উন্নয়ন কেন্দ্র (Gana Unnayan Kendra), World Vision, ৫ পদক্ষেপ এবং FRIENDSHIP এর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

‎উদ্বোধন শেষে সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু করেন জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা। এ সময় তিনি বলেন, শুধুমাত্র প্রশাসনের উদ্যোগে এ ধরনের কাজ সফল করা সম্ভব নয়; এর জন্য সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

‎তিনি আরও জানান, সবার সহযোগিতায় আগামী সাত দিনের মধ্যে গাইবান্ধা সদর পৌরসভার ঘাঘট লেক সম্পূর্ণ পরিষ্কার করা হবে। পাশাপাশি লেকের দুই পাশে পর্যটন কেন্দ্রের আদলে সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে শিউলি, লাল শিউড়ি, শিমুলসহ বিভিন্ন প্রজাতির ফুলের গাছের চারা রোপণ করা হবে।

‎স্থানীয়দের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে ঘাঘট লেকের পরিবেশ যেমন উন্নত হবে, তেমনি এটি একটি আকর্ষণীয় বিনোদন কেন্দ্র হিসেবেও গড়ে উঠবে।

‎ 

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত