সান্তাহারে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী মিনহা দুই দিন ধরে  নিখোঁজ

আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সান্তাহারে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী মিনহা দুই দিন ধরে  নিখোঁজ ছবি:
সান্তাহারে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী মিনহা দুই দিন ধরে  নিখোঁজ ছবি:


 সকালে ঘুম থেকে উঠে পড়তে বসার কথা বলায় রাগ করে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হরার পর দুই দিন ধরে  খোঁজ মিলছে না শিশু মাসফিহা আক্তার মিনহা(১১) এর।  এদিকে দুই দিন ধরে  বাসায় না ফেরায় বাবা মা সহ  পরিবারের লোকজন উৎকন্ঠায় সময় কাটাচ্ছে। শিশু মাসফিহা আক্তার মিনহা' র সন্ধানে পুলিশ সহ এলাকায় সবাই কাজ করছে। 


পরিবারের সাথে খোঁজ নিয়ে জানাযায়, সান্তাহার পৌর শহরের পৌওতা এলাকার মিরু হাসান বাপ্পীর মেয়ে সান্তাহার পৌর বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী মাসফিহা আক্তার মিনহা গত রবিবার ( ৫ জুলাই)  সকালে ঘুম থেকে উঠার পর পড়তে বসার কথা বলায় রাগ করে কাউকে কিছু না বলে বাসা থেকে  বের যায় শিশু মিনহা। তারপর থেকে শিশুটির সন্ধান মিলছে না।

এদিকে শিশুটির সন্ধান ও তথ্য চেয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া ( ওসি আদমদীঘি,বগুড়া) ফেসবুক আইডিতে একটি পোষ্ট করেছেন এবং পুলিশ শিশুটিকে খোঁজে বের করতে মাঠে নেমেছেন। এছাড়াও পরিবারের পক্ষ থেকে শিশু মাসফিহা আক্তার মিনহা' র সন্ধান ও তথ্য জানাতে পরিবারের পক্ষ থেকে- ০১৭২১-৪২২৫১২ কিংবা ০১৭১১-২৩৬৩২৪ মোবাইল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন।

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত