সান্তাহারে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:


 : আদমদীঘির সান্তাহার পৌর এলাকা থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় পুলিশ সাজু মিয়া (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। সে সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকার মৃত আবুল কালাম আজাদের ছেলে।  গত মঙ্গলবার (১১ আগষ্ট) রাতে সান্তাহার হার্ভে ্কুলের পিচনে পুকুর পাড়ে বিক্রি কালে তাকে গ্রেফতার ও ইয়াবা উদ্ধার করা হয়।
আদমদীঘি থানা পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে উল্লেখিত স্থানে মাদক বেচাকেনা চলছে। এমন সংবাদের ভিক্তিতে সান্তাহার ফাঁড়ি পুলিশ সেখানে অভিযান চালিয়ে সাজু মিয়া নামের ওই মাদক কারবারিকে আটক ও তার হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন এ ঘটনায় সান্তাহার ফাঁড়ির উপ পরিদর্শক প্রতুল কুমার বাদি হয়ে থানায় একটি মামলা রুজু করে। গ্রেফতারকৃতকে বুধবার আদালতে প্রেরন করা হয়েছে।

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত