সান্তাহারে ২য় স্ত্রীকে  শ্বাসরোধে হত্যা করলো স্বামী

আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সান্তাহারে ২য় স্ত্রীকে  শ্বাসরোধে হত্যা করলো স্বামী ছবি:
সান্তাহারে ২য় স্ত্রীকে  শ্বাসরোধে হত্যা করলো স্বামী ছবি:


বগুড়ার আদমদীঘির সান্তাহারে ২য় স্ত্রী রিমু বানুকে  শ্বাসরোধে হত্যা করেছেন  তার স্বামী সাদ্দাম হোসেন। ঘটনার পর থেকে স্বামী সাদ্দাম হোসেন পালিয়ে রয়েছে । গত সোমবার বিকেলে উপজেলার সান্তাহার পৌর শহরের শান্তিনগর মায়াবিডি মোড় এলাকায় এ ঘটনা ঘটছে। নিহতের মা রেখা বানু বাদী হয়ে সোমবার রাতে আদমদীঘি থানায় নিহতের স্বামীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, আদমদীঘির সান্তাহার পশ্চিম লকু কলোনীর  সামছুল হকের ছেলে  মজিবর রহমান সাদ্দাম হোসেন গত তিন মাস পূর্বে  সান্তাহারের আইয়ুব হোসেনের মেয়ে  রিমু বানু (১৯) কে দ্বিতীয় বিয়ের করে  ভাড়া বাসা নিয়ে স্ত্রী ও শাশুড়ি কে নিয়ে বসবাস করেন। কিন্তু  সাদ্দাম হোসেন নিয়মিত ওই বাসায় থাকতো না। 

মাঝে মধ্যে ২য় স্ত্রী রিমুর বাসায় যাতায়াত করতেন। সোমবার দুপুরে সাদ্দাম হোসেন ২য় স্ত্রী রিমুর ভাড়া বাসা সান্তাহার শান্তিনগর মায়াবিডি মোড় এলাকায় আসে। এসে স্বামী- স্ত্রী উভয়ে ঘরের দরজা বন্ধ করে  কিছু সময় কাটান। পাশে রুমে তার শাশুড়ি ছিলেন। কিছুক্ষণ পরে মজিবর রহমান সাদ্দাম হোসেন রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় শাশুড়িকে বলেন রিমু ঘুমিয়ে আছেন ওকে ডাকেন না বলে চলে যায়। শাশুড়ি সন্দেহ হলে ১০/১৫ মিনিট পরে ঘরের ভিতর গিয়ে মেয়েকে ডাকলে কোন সারা শব্দ না পেয়ে মেয়ের কাছে গিয়ে দেখতে পায় রিমু মৃত অবস্থায় খাটে পড়ে আছে। রিমুর মায়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশকে খবর দিলে। পুলিশ সদস্যরা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন হত্যা ঘটনায় মামলা দায়ের হয়েছে আসামীকে গ্রেপ্তারের চেষ্ঠা চলছে।
 

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত