শ্রীপুরের ৩ ভূয়া এনজিও কর্মকর্তা আটক

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
শ্রীপুরের ৩ ভূয়া এনজিও কর্মকর্তা আটক ছবি:
শ্রীপুরের ৩ ভূয়া এনজিও কর্মকর্তা আটক ছবি:

 

 

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকায় ‘দিগন্ত বাংলাদেশ’ নামে একটি কথিত এনজিওর মাধ্যমে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই এনজিওতে কর্মরত ৩ কর্মকর্তাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় গ্রাহকরা।

 

বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬ইং) দুপুরে কাওরাইদ গার্লস স্কুলের পাশের আকরাম মিয়ার দ্বিতীয় তলার বাসায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ‘দিগন্ত বাংলাদেশ’ নামে একটি এনজিও প্রতিষ্ঠান এলাকায় ঋণ দেওয়ার প্রলোভন দেখান। তারা এলাকায় বিভিন্ন জনের কাছ থেকে ঋণের প্রস্তাব ও সদস্যপদ দেওয়ার কথা বলে কয়েক হাজার থেকে লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেন।

বিষয়টি বুঝতে পেরে ক্ষুব্ধ গ্রাহকরা তিনজন কথিত এনজিও কর্মকর্তাকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

তবে প্রতারণার মূলহোতা এনজিও দিগন্ত ম্যানেজার টাকা নিয়ে আগেই পালিয়ে যেতে সক্ষম হন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই বাসায় সাইনবোর্ড টাঙিয়ে দিগন্ত নামে এনজিও কার্যক্রম চালিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা নেয়া হচ্ছিল। পরে প্রতারণার বিষয়টি প্রকাশ পেলে গ্রাহকরা তাদের আটক করেন। ভুক্তভোগীরা তাদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত এবং প্রতারকদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান।

 

পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ৩ জনকে থানায় আনা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত