পাঁচবিবিতে স্ত্রীর উপর অভিমানে স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।

জয়পুরহাট প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পাঁচবিবিতে স্ত্রীর উপর অভিমানে স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা। ছবি:
পাঁচবিবিতে স্ত্রীর উপর অভিমানে স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা। ছবি:

 

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড খাসবাট্টা গ্রামের ১লা এপ্রিল ফরহাদ হোসেন (ফারুক) (৩৭),পিতা- মোঃ জামাল হোসেন,সাং-খাসবাট্টা,থানা-পাঁচবিবি,জেলা-জয়পুরহাট সকাল অনুমান ০৭.৩০ ঘটিকায় তার নিজ শয়ন ঘরে তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।পরবর্তীতে ভিকটিমের ছোট ভাই মোঃ মোরসালিন ভিকটিমকে ভাত খাওয়ার জন্য ডাকতে গিয়ে জানালা দিয়ে ভিকটিম ফরহাদ হোসেন (ফারুককে) ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিল্লাচিল্লি করলে স্থানীয় লোকজনসহ তার পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে ভিকটিমের ঝুলন্ত দেহ শয়ন ঘরের তীর হতে মাটিতে নামান এবং দ্রুত পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যাওয়ার পথে ভিকটিম ফরহাদ হোসেন (ফারুক) মৃত্যুবরণ করেন। ভিকটিমের লাশ বর্তমানে তার নিজ বাড়িতে রয়েছে। তাৎক্ষণিক পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকাবাসীরা জানান  ভিকটিম ফরহাদ হোসেন (ফারুক) একজন বাক প্রতিবন্ধী। বাক প্রতিবন্ধী হওয়ায় ভিকটিমের স্ত্রীর সাথে বিভিন্ন সময় বনিবনা হতোনা। তার স্ত্রী গত এক সপ্তাহ পূর্বে দুই মেয়ে সন্তান এবং তার ঘরের আসবাবপত্র গরু ছাগল নিয়ে বাপের বাড়িতে চলে যায় এবং পরবর্তীতে ঢাকায় চলে যায়। উক্ত বিষয়টি জানতে পারলে ভিকটিম ফারুক হোসেন স্ত্রীর উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত