দুদকের নাম ভাঙিয়ে প্রতারণা: গণশুনানীর আগে গাইবান্ধায় ভুয়া ‘সোর্স’ আটক

গাইবান্ধা প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
দুদকের নাম ভাঙিয়ে প্রতারণা: গণশুনানীর আগে গাইবান্ধায় ভুয়া ‘সোর্স’ আটক ছবি:
দুদকের নাম ভাঙিয়ে প্রতারণা: গণশুনানীর আগে গাইবান্ধায় ভুয়া ‘সোর্স’ আটক ছবি:

 


‎গাইবান্ধায় দুদকের নাম ভাঙিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগে জাফরুল্লাহ নামে এক যুবককে আটক করা হয়েছে। রবিবার সকালে জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে এ ঘটনা ঘটে।
‎জানা যায়, দুদকের ‘সোর্স’ পরিচয়ে জাফরুল্লাহ অডিটর কৌশিককে অফিসের বাইরে ডেকে নেন এবং একটি নম্বরে কথা বলান। ফোনের অপর প্রান্তের ব্যক্তি নিজেকে দুদকের কর্মকর্তা দাবি করে কৌশিকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে জানায় এবং বিষয়টি সমাধানে জাফরুল্লাহর সঙ্গে যোগাযোগ রাখতে বলে।
‎সন্দেহ হলে অফিসকর্মীরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি ভিন্ন ভিন্ন ঠিকানা দেন। পরে জাতীয় পরিচয়পত্র যাচাই করে জানা যায়, তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার বাসিন্দা।
‎খবর পেয়ে দুদকের সহকারী পরিচালক একেএম নুর আলম সিদ্দিক ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানান, গণশুনানীকে সামনে রেখে একটি প্রতারক চক্র সক্রিয় রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, নেওয়া হবে আইনগত ব্যবস্থা।

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত