আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ চারজন গ্রেপ্তার. গাঁজা উদ্ধার

আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ চারজন গ্রেপ্তার. গাঁজা উদ্ধার ছবি:
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ চারজন গ্রেপ্তার. গাঁজা উদ্ধার ছবি:




 বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন মামলায় এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ| এদের মধ্যে নিজ বাড়ি থেকে ১শ গ্রাম গাঁজাসহ আতিকুল ইসলাম (২৪) নামের এক যুবককেও গ্রেপ্তার হয়|  গত রোববার (১০ মে) উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়| 


আদমদীঘি থানা পুলিশ জানায়, আদালতের গ্রেপ্তারী পরোয়ানা ও নিয়মিত মামলায় গত রোববার দিবাগত রাতে আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়| অভিযানে গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার বিহিগ্রাম বাপিহারপাড়ার আজিজার আলীর ছেলে আতিকুল ইসলামকে নিজ বাড়ী ১শ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়| এছাড়া ট্রাকের চাপায় এনজিও কর্মি নিহত মামলায় ট্রাক চালক  নওগাঁর বদলগাছী উপজেলার জগদীসপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে আবু হাসান মনু, সিআর আদালতের গ্রেপ্তারী পরোয়ানামুলে সান্তাহার যোগীপুকুরের গিয়াস উদ্দিনের মেয়ে রাবেয়া খাতুন এবং জিআর ডাকাতি ও দস্যুতা মামলায় বেজার গ্রামের এরশাদুলের ছেলে আব্দুল আহাদকে গ্রেপ্তার করা হয়েছে| আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের গতকাল সোমবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে|

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত