বগুড়ার আদমদীঘির সান্তাহার কবরস্থান রেলেগেটে সার বোঝায় ট্রাকের চাকায় চাপা পড়ে আলমগীর কবির (৪৬) নামে এক এনজিও ম্যানেজারের নিহত হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছেন। এঘটনায় ট্রাকের চালক আবু হাসানকে আটক ও ট্রাক জব্দ করেন পুলিশ। নিহত আলমগীর কবির ছিলেন বুরে্যা বাংলাদেশ এর সান্তাহার শাখার ম্যানেজার ও রাজশাহীর নওদাপাড়ার মৃত ইসাহাক আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় জানায়, ১০ এপ্রিল রবিবার বেলা ১২ টায় আদমদীঘির সান্তাহার বুরে্যা বাংলাদেশ নামের এনজিও ম্যানেজার আলমগীর কবির ও এরিয়া ম্যানেজার নুরুননবী মোটরসাইকেল যোগে বড় আখিড়া একটি ঋণ প্রকল্প দেখতে যাওয়ার জন্য রওনা দেয়। আদমদীঘির সান্তাহার বড় আখিড়া রোডের কবরস্থান সংলগ্ন রেলগেটের নিকট পৌছলে একটি সার বোঝায় ট্রাক রেলগেট পার হওয়ার সময় ট্রাকের পিছনে ছিলো মোটরসাইকেল আরোহী ম্যানেজার ও এরিয়া ম্যানেজার। ট্রাকটি রেলগেট পার হতে না পেরে পিছনের দিকে আসতে থাকে এসময় মোটরসাইকেল আরোহী এনজিও ম্যানেজার রাস্তায় পাশে মোটরসাইকেল দাঁড় করায়। সেখানে শেষ রক্ষা হলো না ব্যাগগিয়ারে আসা ট্রাকটি মোটরসাইকেল সহ মোটরসাইকেল আরোহী এনজিও ম্যানেজারকে চাপা দেয়। প্রাণে এরিয়া ম্যানেজার বেঁচে গেলে ও এনজিও ম্যানেজার ঘটনাস্থলে মারা যায় এবং ট্রাকের চাকার নিচে দুমরে মুচরে খন্ড খন্ড হয়ে পড়ে থাকে মোটরসাইকেলটি। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেন। এবং ট্রাক চালক ও স্যার বোঝায় ট্রাক জব্দ করেন পুলিশ।
আদমদীঘি থানার উপ পরিদর্শক আরাফাত জানান, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং এঘটনায় ট্রাক চালককে আটক ও সার বোঝায় ট্রাক জব্দ করা হয়েছে। নিহত বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।