আদমদীঘির সাংবাদিক ভোলা'র ৫ম মৃত্যু বার্ষিকী

আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আদমদীঘির সাংবাদিক  ভোলা'র ৫ম মৃত্যু বার্ষিকী ছবি:
আদমদীঘির সাংবাদিক ভোলা'র ৫ম মৃত্যু বার্ষিকী ছবি:


 ১০ জুলাই,  শুক্রবার,ঢাকা থেকে প্রকাশিত "আলোকিত বাংলাদেশ" পত্রিকা ও বগুড়া   থেকে প্রকাশিত "দৈনিক বাংলা বুলেটিন" পত্রিকার আদমদীঘি উপজেলা প্রতিনিধি সাংবাদিক মাহমুদ হোসেন ভোলার ৫ম মৃত্যু বার্ষিকী। 

তিনি ২০২১ সালের ১০ জুলাই, মস্তিকে রক্তক্ষরন জনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া টি,এম,এস,এস ( বে-সরকারি) হাসপাতালে মৃত্যু বরণ করেন।  মরহুমের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার গ্রামের বাড়ী শালগ্রামে পারিবারিক ভাবে কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 

এছাড়াও স্থানীয় সাংবাদিকদের আয়োজনে মরহুম সাংবাদিক মাহমুদ হোসেন ভোলার রুহের মাগফিরাত কামনা করে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত