বিএম ক‌লেজ ছাত্রদল নেতা‌দের বিরু‌দ্ধে ঝাড়ু মি‌ছিল

নিউজ ডেক্ম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বিএম ক‌লেজ ছাত্রদল নেতা‌দের বিরু‌দ্ধে ঝাড়ু মি‌ছিল ছবি:
বিএম ক‌লেজ ছাত্রদল নেতা‌দের বিরু‌দ্ধে ঝাড়ু মি‌ছিল ছবি:

 

খাব‌ার রেস্টু‌রে‌ন্টে হামলার ঘটনায় ব‌রিশাল সরকা‌রি ব্রজ‌মোহন (বিএম) ক‌লেজ ছাত্রদ‌লের সাধা‌রণ সম্পাদক ওয়া‌লিদ বিন সালাউদ্দিন সহ হামলাকারী‌দের বিচার দাবী‌তে ঝাড়ু মি‌ছিল ক‌রে‌ছে স্থানীয় নারীরা। 

বৃহস্প‌তিবার দুপু‌রে ব‌রিশাল নগরীর নতুন বাজার এলাকায় এই বি‌ক্ষোভ মি‌ছিল বের করা হয়। এসময় বিক্ষুদ্ধ নারীরা ঝাড়ু হা‌তে নি‌য়ে বি‌ক্ষোভ প্রদর্শন ক‌রে। এতে কিছু সময় যান চলাচল বন্ধ ছি‌লো ওই এলাকায়।

বি‌ক্ষোভ মি‌ছিল‌টি নতুন বাজার মোড় থে‌কে মরক‌খোলার পুল এলাকা প্রদ‌ক্ষিণ ক‌রে। 

বি‌ক্ষোভকারী নারী রেনু বেগম বল‌লেন, ২৯ জুন রা‌তে বিএম ক‌লেজ ছাত্রদ‌লের সাধারণ সম্পাদক ওয়া‌লিদ বিন সালাউদ্দিন, ক‌লেজ ছাত্রদল নেতা তা‌মিম, সিরাজুল ইসলাম রাতুল ও শান্ত'র নেতৃ‌ত্বে আমা‌দের দোকানে হামলা চালা‌নো হয়। ছাত্রদ‌লের নেতারা তাদের প্রতিপক্ষ‌র উপর হামলা চালা‌তে এসে আমা‌দের দোকানও ভাঙচুর ক‌রে‌ছে এবং আমাকে ও আমার বো‌ন‌কে মারধর ক‌রে রাস্তায় ফে‌লে পি‌টি‌য়ে‌ছে। এই ঘটনায় এখন পর্যন্ত আমরা কো‌নো বিচার পাইনি, পু‌লিশ কাউকে গ্রেপ্তার ক‌রে‌নি।

সালমা ইসলামের মন্তব‌্য, নারী‌দের শ্ল‌ীলতাহা‌নির মত ঘটনা ঘ‌টে‌ছে, চুল ধ‌রে পি‌টি‌য়ে‌ছে। এখ‌নো কো‌নো বিচার হয়‌নি, এমন‌কি সংগঠন থে‌কে তা‌দের বিরু‌দ্ধে কো‌নো কিছু করা হয়‌নি। বিচার না পে‌লে আমরা আবা‌রো মা‌ঠে নাম‌বো। 

বি‌ক্ষোভ মি‌ছি‌লে নারী‌দের পাশাপা‌শি নতুন বাজার ও কাউনিয়া এলাকার বিক্ষুদ্ধ মানুষ অংশগ্রহণ ক‌রেন।

২৯ জুন রা‌তে নতুন বাজার মর‌ক‌খোলার পুল এলাকায় এক‌টি রেস্টু‌রে‌ন্টে হামলার অ‌ভি‌যোগ ও‌ঠে বিএম ক‌লেজ ছাত্রদ‌লের সাধারণ সম্পাদক ওয়ালিদ সহ তার অনুসারী‌দের বিরু‌দ্ধে। এই ঘটনায় রেস্টু‌রে‌ন্টের ক‌্যাশবাক্স থে‌কে ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভি‌যোগ তো‌লে হামলার শিকার দুই নারী। এদি‌কে হামলার অ‌ভি‌যো‌গের প্রতিবা‌দে বুধবার ব‌রিশাল প্রেসক্লা‌বে সংবাদ স‌ম্মেলন ক‌রে ছাত্রদল নেতা ওয়ালিদ।                                                                         

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত