মুরইল ক্যাশলেস বাংলাদেশ প্রচারে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন অনুষ্ঠিত

আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মুরইল ক্যাশলেস বাংলাদেশ প্রচারে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন ফিতা কেটে উদ্বোধন করেন ছবি:
মুরইল ক্যাশলেস বাংলাদেশ প্রচারে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন ফিতা কেটে উদ্বোধন করেন ছবি:



‘এক দেশ এক কিউআর লেনদেনে বাংলা কিউআর’- এই স্লোগানকে, সামনে রেখে দেশে ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও জনপ্রিয় করতে ক্যাশলেস বাংলাদেশ শীর্ষক একটি ক্যাম্পেইন, মুরইল পূবালী ব্যাংক পিএলসি বগুড়া আঞ্চলিক  শাখা আয়োজনে র‌্যালী ও সভা অনুষ্ঠিত হয়। 

২৩জুলাই বৃহস্পতিবার সকালে বগুড়া বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়াম থেকে ভার্চুয়ালি ক্যাম্পেইনের ফিতা কেটে উদ্বোধন করেন ব্যাংকের ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহনেওয়াজ খান। এ উপলক্ষে এক আলোচনা সভায় ব্যাংকের বগুড়া অঞ্চলের অঞ্চল প্রধান এএসএম রায়হান শামীম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ বাংকের প্রতিনিধি সেলিম আহম্মেদ, ব্যাংকের বগুড়া শাখার এডিসি ডিভিশন হেড রবিউল আলম প্রমুখ। একই সময় ব্যাংকের মুরইল শাখায় অতিথিবৃন্দ অনুরূপ ফিতা কেটে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। 
এ উপলক্ষে এক আলোচনা সভা শাখার ব্যবস্থাপক শেখ আদনান রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা বণিক সমিতির সভাপতি ব্যবসায়ী এস এম সুলতান মাহমুদ, সাধারন সম্পাদক হেলাল উদ্দিন সরদার,  প্রমুখ।
বক্তারা বলেন, এটি একটি আধুনিক স্বচ্ছ, নিরাপদ ও স্মার্ট আর্থিক লেনদেন ব্যবস্থার দিকে আমাদের সম্মিলিত অঙ্গীকার। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মাট বাংলাদেশের অভিযাত্রায় ক্যাশলেস লেনদেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মোবাইল ব্যাংকিং, কিউআর পেমেন্ট, ডেবিট ও ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে সেবা আরও সহজ দ্রুত ও নিরাপদ হয়েছে। এসময় স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক, সাধারণ মানুষ ক্যাম্পেইনে অংশ গ্রহণ করেন এবং ডিজিটাল লেনদেন পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করেন। পরে গ্রাহকবৃন্দকের সাথে নিয়ে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

 

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত