আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা ছবি:
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা ছবি:


বগুড়ার আদমদীঘিতে জোবাইদুল ইসলাম রাজু (২৬) ও কামাল হোসেন (৪৬) নামের দুই মাদক কারবারির জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে মাদক বিরোধী অভিযান চালিয়ে আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানা এই রায় দেন। দন্ডপ্রাপ্ত জোবাইদুল ইসলাম রাজু আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির মুরইলের ফজলার রহমানের ছেলে ও কামাল হোসেন নওগাঁ জেলার রানীনগর উপজেলার বোাঁয়ার গ্রামের তাহের সরদারের ছেলে। 


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গত বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার নেতৃত্বে বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে উল্লেখিত দুই মাদক কারবারিকে চোলাই মদ ও গাঁজাসহ আটক করার পর ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত দুইজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও অর্থ দন্ড করেন। এছাড়া তাদর নিকট থেকে জব্দ করা ১ লিটার চোলাই মদ ও ১শ গাঁজা ঘটনাস্থলেই ধ্বংস করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট। ওই দিন সন্ধ্যায় দন্ডপ্রাপ্তকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।
 

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত