বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ঝংকার ক্লাবের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী, ক্রিকেট খেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাত ১০টায় ক্লাব চত্বরে ঝংকার ক্লাবের সভাপতি রায়হানুল ইসলাম রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম খানের সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ পূর্ণমিলনীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি, সাবেক পৌর মেয়র ও ঝংকার ক্লাবের প্রধান উপদেষ্টা তোফাজ্জল হোসেন ভুট্টু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঝংকার ক্লাবের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক মেহেদী খান, কোষাধ্যক্ষ সফিকুল ইসলাম স্বপন, উপদেষ্টা স্বপন ঢালী, সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, সাবেক পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আশফাকুল ইসলাম পাভেল, জাহাঙ্গীর আলম মিন্টু, শামীম ঢালী, শ্যামল ঢালীসহ অত্র ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ঈদ পূর্ণমিলনীর আলোচনা সভায় প্রধান অতিথি তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, যুব সমাজের নৈতিক চরিত্র গঠন এবং মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা এমন একটি কার্যকর মাধ্যম, যার মাধ্যমে তরুণ প্রজন্মকে নৈতিকতা সম্পন্ন ও শৃঙ্খলাবান হিসেবে গড়ে...
নওগাঁয় বিভিন্ন ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেনের জন্য হুমড়ি খেয়ে পড়ছেন মোটরসাইকেল আরোহীরা। অতিরিক্ত জ্বালানির চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন...
নওগাঁয় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ নওগাঁ প্রতিনিধিনওগাঁয় নওগাঁর মান্দায় চোর সন্দেহে রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে...