বৈঠাকাটা ভাসমান বাজারে জমজমাট ভেলা বাইচ প্রতিযোগিতায়

শামসুল আরেফিন,নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

 

 শামসুল আরেফিন,নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের বৈঠাকাটা বেলুয়া নদীতে জমজমাট ভেলা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৩টায় স্থানীয় যুব সম্প্রদায়ের উদ্যোগে এ ভেলা বাইচের আয়োজন করা হয়।

প্রতিযোগিতাকে ঘিরে বৈঠাকাটা ভাসমান বাজার ও বেলুয়া নদীর দুই তীরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কানায় কানায় পূর্ণ ছিল দর্শক। দূর-দূরান্ত থেকে আসা নারী-পুরুষ ও শিশু-কিশোরসহ বিপুলসংখ্যক মানুষ নৌকায়, নদীর তীরে এবং বাজার এলাকায় দাঁড়িয়ে উপভোগ করেন ঐতিহ্যবাহী এ ভেলা বাইচ।

এ প্রতিযোগিতায় মোট ৩২টি ভেলা অংশগ্রহণ করে। প্রতিযোগীরা ভেলার বৈঠা হাতে নিয়ে বেলুয়া নদীর পানিতে দুর্দান্ত গতিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবের আমেজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান হাসনাত ডালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং কলারদোয়ানিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ আরিফুল হাসান উজ্জ্বল, সদস্য সচিব মোঃ মাহবুবুর রহমান (শানু), ২ নং ওয়ার্ডের সদস্য মোঃ নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সদস্য প্রিন্স, কলারদোয়ানিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ এনায়েত করিম, সদস্য সচিব জুয়েল কিশোর এবং বৈঠাকাটা ইসলামী ব্যাংক আউটলেট শাখার স্বত্বাধিকারী মিজানুর রহমান।

স্থানীয় যুব সম্প্রদায়ের মোঃ শাহরিয়ার পারভেজ (জয়), মোঃ সজীব আহমেদ, মোঃ আরিফ, মোঃ সজিব ও মোঃ রিয়াজসহ অন্যান্যরা এ আয়োজনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক, ইভটিজিং ও মোবাইল ফোনের অপব্যবহার থেকে দূরে রেখে সুস্থ বিনোদন, ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখার পাশাপাশি যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

ভেলা বাইচকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রতিযোগিতা উপভোগ করতে আসা দর্শকরা এমন আয়োজন নিয়মিত করার দাবি জানান।

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত