বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের সাথে আদমদীঘি প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২জুলাই) দুপুরে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় কালে উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম, বর্তমান সরকারের চলমান উন্নয়ন প্রকল্পবাস্তবায়ন ও বিভিন্ন দিবসের কর্মসুচী পালনে সাংবাদিকদের বস্তনিষ্ঠ সহযোগিতা কামনা করেন। তিনি আদমদীঘি প্রেসক্লাব উন্নয়নের জন্য সাধ্যমত চেষ্টা করবেন বলে সাংবাদিকদের আশ^াস দেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম, আদমদীঘি প্রেসক্লাবের আহবায়ক গোলাম মোস্তফা, যুগ্ম আহবায়ক বেনজীর রহমান, সদস্য হাফিজার রহমান, মিহির সরকার, আনোয়ার হোসাইন, হেদায়েতুল ইসলাম উজ্জল, আবু মুত্তালিব মতি, মিজানুর রহমান, নয়ন ইসলাম প্রমুখ।