প্রকাশ :: ... | ... | ...

সুন্দরগঞ্জে হেরোইনসহ ভাই-বোন গ্রেফতার


সংযুক্ত ছবি

সুন্দরগঞ্জে হেরোইনসহ ভাই-বোন গ্রেফতার

‎ ‎গাইবান্ধার সুন্দরগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নাহিয়ান মুনসীফের নেতৃত্বে পরিচালিত মাদকদ্রব্যবিরোধী অভিযানে ৩.৫০ গ্রাম হেরোইনসহ আপন ভাই-বোনকে গ্রেফতার করা হয়েছে। ‎মঙ্গলবার (১২ মে) সকাল ১০টার দিকে সুন্দরগঞ্জ থানার থানা পাড়া এলাকায় ওয়ালটন শো-রুমের দক্ষিণ পাশে একটি চা-বিস্কুটের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। ‎অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সুন্দরগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে গঠিত রেইডিং টিম অংশ নেয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোছা. হাছিনা আকতার (৩০) ও তার ভাই মো. জাকিরুল ইসলাম হৃদয়কে (২০) আটক করা হয়। ‎পরে হাছিনা আকতারের হাতে থাকা Royals ব্র্যান্ডের খালি সিগারেটের প্যাকেটের ভেতর থেকে পলিথিনে মোড়ানো ৩.৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৫ হাজার টাকা। ‎অভিযান শেষে ঘটনাস্থলেই আলামত জব্দ, নমুনা সংগ্রহ ও সিলগালা করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ৮(ক)/৪১ ধারায় সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। ‎মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গাইবান্ধা।