প্রকাশ :: ... | ... | ...

সান্তাহার স্টেশনে ট্রেনের বগি থেকে মাদকসহ একজন গ্রেপ্তার


সংযুক্ত ছবি

সান্তাহার স্টেশনে ট্রেনের বগি থেকে মাদকসহ একজন গ্রেপ্তার

আদমদীঘির সান্তাহার রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরা থেকে মামুন হোসেন নামের এক মাদক কারবারিকে নেশা জাতীয় ইনজেকশন ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। গত রোববার (১৭মে) বিকেলে সান্তাহার রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরা থেকে তাকে গ্রেপ্তার ও তার নিকট থেকে ২০ পিস ইনজেকশান ও ২০ পিস ট্যাপেন্টডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মামুন হোসেন নওগাঁ সদরের পার-নওগাঁ এলাকার মৃত আব্দুল অজিজের ছেলে। সান্তাহার রেলওয়ে থানা সুত্রে জানাযায়, রোববার বিকেলে সান্তাহার স্টেশনে রাজশাহিগামী বাংলাবান্ধা নামক আন্ত:নগর ট্রেনটি দাঁড়িয়ে ছিল। এসময় পুলিশ দাঁড়িয়ে থাকা ওই ট্রেনের কামরা তল্লাশি কালে যাত্রী বেশে থাকা মামুন হোসেন নামের উক্ত মাদক কারবারিকে আটক ও তার দেহ তল্লাশি করে ২০ পিস ইনজেকশান ও ২০ পিস ট্যাপেন্টডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, এ ঘটনায় মাদক আইনে মামলা রুজু করে গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।