প্রকাশ :: ... | ... | ...

মীরসরাইয়ে নাপিত্তাছড়া ঝর্ণার কূপ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার


সংযুক্ত ছবি

মীরসরাইয়ে নাপিত্তাছড়া ঝর্ণার কূপ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মীরসরাই উপজেলার নাপিত্তাছড়া ঝর্ণার কূপে থেকে অজ্ঞাত যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে মীরসরাই ফায়ার সার্ভিস ও পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) নাপিত্তাছড়া ঝর্ণার কূপের পানিতে ভেসে উঠে এক যুবকের মরদেহ। পরবর্তীতে মীরসরাই থানা পুলিশ ও মীরসরাই ফায়ারসার্ভিস কে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়। মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর টিম লিডার সাহলাঙ্গ মারমা বলেন, খবর পেয়ে নাপিত্তাছড়া ঝর্নার কুপ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। উদ্ধারের পর লাশ মীরসরাই থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। মীরসরাই থানার সাব-ইন্সপেক্টর মো: আব্দুল্লা আল ফারুক বলেন, দুপুরে নাপিত্তাছড়ায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরিচয় সনাক্ত করার জন্য কাজ চলছে।