দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২১’শ লিটার ডিজেল জব্দ
দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে ডিজেল মজুদ রাখার অপরাধে মেসার্স রাজিয়া এন্টারপ্রাইজ এর ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২১’শ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। সেই সঙ্গে এ প্রতিষ্ঠানের পরিচালক রাসেল এর ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ১৩মে বুধবার দুপুরে মেইল বাসস্ট্যান্ড এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার(ভূমি) তৌহিদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া থানার এসআই এনামুল হক, আদালতের পেশকার হুমায়ুন কবির সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ। নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার(ভূমি) তৌহিদুল ইসলাম বলেন, মেসার্স রাজিয়া এন্টারপ্রাইজ এর লাইসেন্স না থাকার অপরাধে তার মজুদকৃত ডিজেল জব্দ করা হয়েছে। জব্দকৃত ডিজেল সরকারি রেটে আলী হাসান ফিলিং স্টেশনের মাধ্যমে গ্রাহক পর্যায়ে বিক্রয় করা হবে। বিক্রয়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা হবে।