প্রকাশ :: ... | ... | ...

দুপচাঁচিয়ায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত


সংযুক্ত ছবি

দুপচাঁচিয়ায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত

বগুড়ার দুপচাঁচিয়ায় আবাদ করা ঘাসের জমিতে ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মানিক চৌধুরী(৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত মানিক উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাঝিড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে। ১৮মে সোমবার রাত ৯ টার দিকে ঝাঝিড়া বাঙ্গালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মানিকের ছেলে মুন্না চৌধুরী জানান, ঘটনারদিন সোমবার সকালে তার বড় বাবা বুলুন চৌধুরীর ছাগল তালুচ পশ্চিমপাড়ার ফিরোজ হোসেন কাকরুলের চাষ করা ঘাসের জমিতে প্রবেশ করে ঘাস খায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসাও হয়। মিসাংসার বিষয়টি কাকরুলের পছন্দ না হওয়ায় রাতে তার বাবা ঝাঝিড়া বাঙ্গালী বাজারে আসলে কাকরুল ও তার ভাতিজা রেজাউল হামলা চালিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তার বাবা মানিককে দ্রুত উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের লাশ উদ্ধর করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের(শজিমেক) মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। মামলা করলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।