ট্রেনের (ফাইল ফটো) সংগৃতি
ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছেন সান্তাহার জিআরপি থানা পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ট্রেনটি সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছলে তার মরদেহ সান্তাহার রেলওয়ে জিআরপি থানা পুলিশ উদ্ধার করেন। শুক্রবার সকালে তার মরদেহ ময়না তদন্তের জন্য নওগাঁ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সুত্রে জানাযায়,ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ২ টা ৩০ মিনিটে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে পৌছলে রেল পুলিশ জানতে পারে ট্রেনের ছাদে এক ব্যাক্তির রক্তাক্ত মরদেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নওগাঁ হাসপাতালে মর্গে প্রেরন করেন। সান্তাহার রেলওে থানার উপ-পরিদর্শক (এসআই) এ কে এম ফজলুর রহমান জানান, ট্রেনের ছাদ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে । শুক্রবার বিকেল পর্যন্ত অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে মরদেহের ঘাড়ে ছোট একটি আঘাতের চিহ্ন, পিঠে ক্ষত এবং নাক দিয়ে রক্তক্ষরণের আলামত পাওয়া গেছে। দুর্ঘটনা জনিত মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তবে ময়না তদন্তের রির্পোট হাতে পেলে মৃত্যুর আসল রহস্য জানাযাবে।