প্রকাশ :: ... | ... | ...

চালকের অবহেলায় ট্রেন লাইনচ্যুত


সংযুক্ত ছবি

ট্রেন লাইনচ্যুত

ট্রেন চালকের অবহেলায় বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রামে ঢাকা টু লালমনিরহাট নিলসাগর এক্সপ্রেস ট্রেন নয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এঘটনায় প্রায় শতাধিক রেল যাত্রী আহত হয়। এরিপোট লেখা পর্যন্ত কোন হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে আদমদীঘি উপজেলা হাসপাতাল সহ বিভিন্ন স্থানে ভর্তি করায়। এদিকে এঘটনারপর থেকে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়সুত্রে জানাযায়, গত ১৮ বুধবার সকাল থেকে রেলের কর্মচারীরা রেল লাইন মেরামতের কাজ করছিলো এবং সকাল থেকে সকল ট্রেন কাজের স্থানে সিগনাল মেনে ধীরগতিতে ট্রেন চলাচল করে। তবে দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে বিরতীর পর নিলফামারী উদ্যেশে রওনা হয়ে ছাতিয়ানগ্রামের বাগবাড়ীর রেললাইনের কাজ চলোমান স্থানের সিগনাল না মানিয়ে এবং ট্রেনের গতি না কমিয়ে চলাচলের সময় ট্রেনের ৯ টি বগি লাইনচ্যুত হয়। এত প্রায় শতাধিক যাত্রী আহত হয়। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। স্থানীয়দের দাবী সকাল থেকে সকল ট্রেন সিগনাল মেনে চলাচল করেছেন তবে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি লাল পতাকার সিগনাল না মেনে চলাচলের সময় এই দূঘটনা ঘটে চালকের অবহেলায় এই ঘটনাটি ঘটেছে বলে স্থানীদের দাবী। বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ট্রেন দূর্ঘটনার সাথে রেলওয়ের যে কোন কর্মচারী বা কর্মকর্তা দায়ী হক না কেন তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার খাতিজা খাতুনের মোবাইল ফোনে যোগাযোগ করলে ফোন রিসিভ করেন নি। আদমদীঘি উপজেলা হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক বলেন ৯ জন আহত ব্যাক্তিকে হাসপাতালে নেয়া হয়েছে।