প্রকাশ :: ... | ... | ...

গাইবান্ধায় গণশুনানী অনুষ্ঠিত


সংযুক্ত ছবি

গাইবান্ধায় গণশুনানী অনুষ্ঠিত

‎ ‎বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, দপ্তর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জনগণের জন্য প্রদত্ত পরিসেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে সততা ও মূল্যবোধ বজায় রাখার লক্ষ্যে গাইবান্ধায় গণশুনানী অনুষ্ঠিত হয়। সোমবার গাইবান্ধার ইনডোর স্টেডিয়ামে দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই গণশুনানীর আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব মোহাম্মদ খালেদ রহীম। শুরুতেই কোরআন তেলাওয়াত করেন রংপুর দুর্নীতি দমন কমিশনের নুর বকস্ বাবুল ও গীতা পাঠ করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য উজ্জল চক্রবর্তী। ‎জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে গণশুনানী অনুষ্ঠানে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের মহাপরিচালক মো. মোতাহার হোসেন ও মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম. আব্দুস সালাম প্রমুখ। ‎বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, দপ্তর ব্যাংকসহ ৩২টি বিভাগের ৯৭টি অভিযোগ গণশুনানীতে উপস্থাপন করে ওইসব বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে জবাবদিহিতা করা হয়। ‎প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশনের সচিব বলেন, বাংলাদেশে দুর্নীতি বন্ধে প্রশাসনিক জবাবদিহিতা, কঠোর আইনি ব্যবস্থা, প্রযুক্তির ব্যবহার (ডিজিটালাইজেশন) এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। দুর্নীতি দমন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত করে শক্তিশালীর মাধ্যমে বিচার প্রক্রিয়া দ্রæত করলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা সম্ভব। তিনি বলেন, বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, দপ্তর ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানে সেবার মান বৃদ্ধি করে দুর্নীতি বন্ধ করতে হবে। দেশের প্রতিটি জেলায় গণশুনানী অনুষ্ঠিত হয়।