প্রকাশ :: ... | ... | ...

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা


সংযুক্ত ছবি

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

বগুড়ার আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে লিটন শেখ ((৩২) ও আনোয়ার হোসেন রানা (২৫) নামের দুই মাদক কারবারির বিভিন্ন মেয়াদে বিনাশ্রম জেল-জরিমানার আদেশ দিয়েছেন। গত সোমবার (১৫ জুন) বিকেলে তাদের বিরুদ্ধে এই রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলো, লিটন শেখ আদমদীঘির শাওইল কাঞ্চনপাড়ার ইয়াছিন আলীর শেখের ছেলে ও আনোয়ার হোসেন রানা একই গ্রামের আব্দুর রহমানের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গত সোমবার বিকেলে আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে উল্লেখিত দুইজন মাদক কারবারিকে ১০০ গ্রাম গাঁজা ও ৫ পিস ট্য্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। এরপর ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম মাদক কারবারি লিটন শেখকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫হাজার টাকা জরিমানা এবং আনোয়ার হোসেন রানাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। এছাড়া জব্দ করা মাদক ঘটনাস্থলে ধ্বংস করা হয়েছে।