আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে একজনের আত্মহত্যা
বগুড়ার আদমদীঘিতে পারিবারিক কলহের জেরে দেলোয়ার হোসেন (৩৫) নামের এক ব্যক্তি গলায় বৈদুৎতিক জড়িয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। গত শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় আদমদীঘি উপজেলার বাগবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দেলোয়ার হোসেন ওই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। রাতেই থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। আদমদীঘি থানা ও পারিবারিক সুত্রে জানাযায়, দেলোয়ার হোসেনে সংসারে পারিবারিক ভাবে কলহ চলে আসছিল। এরজের ধরে গত শনিবার সন্ধ্যায় দেলোয়ার হোসেন নিজ বাড়িতে ঘরের তালার তীরের সাথে গলায় বৈদ্যুতিক তার লাগিয়ে ঝুলিয়ে থাকে। বিষয়টি থানায় খবর দেয়ার পর আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়ার বিসয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।