প্রকাশ :: ... | ... | ...

নওগাঁয় বিভিন্ন ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেনের জন্য হুমড়ি খেয়ে পড়ছেন


সংযুক্ত ছবি

নওগাঁয় বিভিন্ন ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেনের জন্য হুমড়ি খেয়ে পড়ছেন

নওগাঁয় বিভিন্ন ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেনের জন্য হুমড়ি খেয়ে পড়ছেন মোটরসাইকেল আরোহীরা। অতিরিক্ত জ্বালানির চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন ফিলিং স্টেশনের কর্মীরা। শুক্রবার (৬ মার্চ) ভোর থেকেই এ অঞ্চলের ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেল আরোহীদের দীর্ঘ লাইন দেখা গেছে। সর্বত্র চাহিদা অনুযায়ী জ্বালানি না পাওয়ার অভিযোগ করেছেন মোটরসাইকেল আরোহীদের । জ্বালানি শেষ হয়ে যাওয়ায় নওগাঁর কয়েকটি ফিলিং স্টেশন সাময়িকভাবে বন্ধ রয়েছে। চালু থাকা ফিলিং স্টেশনগুলোতে সীমিত পরিমাণে জ্বালানি বিক্রি করা হচ্ছে।