প্রকাশ :: ... | ... | ...

দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনে এনসিপির মনোনয়ন পেলেন আবু বক্কর সিদ্দিক


সংযুক্ত ছবি

দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনে এনসিপির মনোনয়ন পেলেন আবু বক্কর সিদ্দিক

দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মেয়র পদে মনোনয়ন পেয়েছেন উপজেলা প্রধান সমন্বয়কারী ও সাবেক কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক। গত ১০মে রোববার বিকেলে রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বগুড়া জেলা শাখার সদস্য সচিব সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আবু বক্কর সিদ্দিককে দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন দেয়া হয়েছে।