প্রকাশ :: ... | ... | ...

আদমদীঘি উপজেলা যুবদলের সাথে জেলা যুবদলের মতবিনিময়


সংযুক্ত ছবি

আদমদীঘি উপজেলা যুবদলের সাথে জেলা যুবদলের মতবিনিময়

আদমদীঘি উপজেলা যুবদলের সাথে বগুড়া জেলা যুবদলের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলা সদরের রহিম উদ্দিন ডিগ্রি কলেজ চত্ত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম মিনহাজের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক এস.এম জুয়েল রানার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সুজন হোসেন, সহ-সভাপতি তাজমিলুর রহমান বিচিত্র, বগুড়া জেলা যুবদল নেতা শাহজালাল মাহমুদ চপল, বগুড়া যুবদলের অন্যতম সদস্য মিজানুর রহমান জিকো উপজেলার ৬টি ইউনিয়নের আহবায়ক ও যুগ্ম আহবায়ক এবং উপজেলা যুবদল সহ ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ।