কাঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন : সভাপতি হালিম, সম্পাদক ফারুক
ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিস সংলগ্ন প্রেসক্লাবের কক্ষে এ কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক ইত্তেফাক পত্রিকার সংবাদদাতা প্রবীন সাংবাদিক অধ্যক্ষ মোহম্মদ আবদুল হালিমকে সভাপতি এবং দৈনিক সমকাল প্রতিনিধি ফারুক হোসেন খানকে সাধারণ সম্পাদক করে ০২ (দুই) বছরের জন্য ২৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নব গঠিক কমিটিতে মোঃ জাকির হোসেন কবির (দৈনিক দিনকাল) ও অধ্যক্ষ মোঃ ওবায়েদুল হক অদুদ (দৈনিক গণমুক্তি/বাংলার বনে) সিনিয়র সহসভাপতি, মোঃ শহীদুল ইসলাম (দৈনিক বাংলাদেশ বুলেটিন) , মোঃ লিয়াকত আলী জমাদ্দার (দৈনিক আমার সংবাদ) ও মোঃ আসাদুজ্জামান সোহাগ (দৈনিক মতবাদ) সহসভাপতি, মোঃ সাকিবুজ্জামান সবুর (দৈনিক ইনকিলাব) যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ আমিনুল ইসলাম (দৈনিক নয়াদিগন্ত) সাংগঠনিক সম্পাদক, ইসরাত জাহান রুমা (দৈনিক জনতা/পূর্বাঞ্চল) মহিলা বিষয়ক সম্পাদক, মোঃ আবুল কালাম (দৈনিক আলোকিত সকাল) তথ্য ও